ফেল্প্স যদি বাংলাদেশি হতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবা

আহারে! পোলাডা মেডিকেলে চান্স পাইল না!

পাশের বাসার আন্টি

দেখ, পাশের বাসার ফেল্‌প্‌স জলে থাইকাই কত সোনা কামাইল! আর তুই সারা দিন বাসায় বসে কম্পিউটারে গেমস খেইলা কী করলি?

অতি দূরসম্পর্কের আত্মীয়

এই ফেল্‌প্‌স, আমার ওমুকের তমুকের ওমুকের তমুকের ওমুক! বুঝতে হবে!

স্কুলের শিক্ষক

শাব্বাশ বেটা! এই না হলে আমার ছাত্র! আমার এক মাইরেই ছেলেটা একদম ২৩টা সোনা জিতে গেছে। ওপরওয়ালা জানেন, মাইর যদি আরেকটা বেশি দিতাম, তাহলে কী অবস্থাই না হইত!

ছোটবেলার বন্ধু

আমার কাছ থেকে টাকা চুরি করে নিয়ে ব্যাটা সোনা চুরি করার অভ্যাসটা ভালোই শিখে গেছে!

কতিপয় ফেসবুকার

হাউ কাম ম্যান! নিশ্চিত, এইখানে ঘাপলা আছে! আর সে নাহয় জিতলই ২৩টা গোল্ড মেডেল। কিন্তু দেশের এই পরিস্থিতিতে মানুষ যেখানে বন্যায় ডুবে যাচ্ছে, সেখানে সে কিনা সুইমিংপুলে সাঁতরায়া গোল্ড জেতে! দেশে যখন গণতন্ত্র হুমকির মুখে, তখন সে বিজয়ীর হাসি হাসে! শেম অন ফেল্‌প্‌স! রিপ অলিম্পিক!